আগস্ট ১৬, ২০২৬ ৮:৫২ অপরাহ্ন

সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে নওগাঁর ১০ জনের মৃত্যু

সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে বাংলাদেশি শ্রমিক নিহতের সংখ্যা বেড়ে ১০ জন হয়ে..
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে বাংলাদেশি শ্রমিক নিহতের সংখ্যা বেড়ে ১০ জন হয়েছে। তারা সবাই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা কবে জানিয়েছেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।

নিহতেরা হলেন—উপজেলার কালিকাপুর ইউনিয়নের কলি (৩০), লুৎফর (৩২), জান্ডার, রুবেল, বিশা এলাকার সাগর, মজিদুল, দুবাই এলাকার শুভ, সুমন, পারকাসুন্দা গ্রামের জালাল ও উদনপৈ গ্রামের মো. ফরিদ শেখ।

জানা যায়, রোববার বাংলাদেশ সময় আনুমানিক বিকেল সাড়ে ৩টার দিকে সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরের ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। নিহতেরা জীবিকার তাগিদে সৌদি আরবে ওই সোফা তৈরির কারখানায় কর্মরত ছিলেন। অনেক পরিবার এখনো তাঁদের স্বজনের পরিচয় নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে।

নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আগুনে পুড়ে নওগাঁর আত্রাই উপজেলার এখনো পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।